নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা কমিটির আয়োজনে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচি পালিত হয়। নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেনের নেতৃত্বে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে। ওই সময় উক্ত সংগঠনের নেতাকর্মী সাংবাদিক, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, পথচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
নন্দীগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

