কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ সড়ক সম্দ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার সকালে নিরাপদ সড়ক চাই বগুড়ার কাহালু উপজেলা কমিটির আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২৬ইং উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্রে এক আলোচনা সভা ও সাম্মননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও সাম্মননা স্বারক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সভাপতি সহকারি অধ্যাপক মো. কুতুব শাহাব উদ্দিন বাবু। উক্ত আলোচনা সভা ও সাম্মননা স্বারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের ডা. মো. শিহাব মিয়া, শিকড় হাউজিং এন্ড বিল্ডার্স এর স্বত্ত্বাধিকারী মো. শামীম হোসেন, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মো. জিল্লুর রহামান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটির আহবায়ক ও নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সহ-সভাপতি মো. গোলাম সারোয়ার বাবু, সদস্য সচিব ও নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম জুয়েল মন্ডল, নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সড়ক দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মো. রাসেল হোসেন, শ্রমিকনেতা মো. জিল্লুর রহমান, ট্রাক চালক আব্দুর রাজ্জাক প্রমুখ। আলোচনা সভা শেষে পেশাগত দায়িত্ব সঠিক ভাবে পালন করার স্বীকৃতি স্মরুপ কাহালু উপজেলার ১০ জন চালক সাম্মননা স্বারক ও ১টি করে দেওয়াল ঘড়ি প্রদান করা হয়।
উত্তরকোণ
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কাহালুতে র্যালী ও আলোচনা সভা এবং সাম্মননা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

