বৃহস্পতিবার (২২ অক্টোবর ২৬) সকালে নবাববাড়ী সড়কস্থ একটি মিলনায়তনে উলামা মাশায়েখ পরিষদ বগুড়া মহানগরী আয়োজিত উলামা দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক মহানগরীর শাখার ভারপ্রাপ্ত সভাপতি ড. মাওলানা আবু সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আবদুল হালিম বেগ। বৈঠকে আরো বক্তব্য রাখেন উলামা মাশায়েখ পরিষদের উপদেষ্টা অধ্যাপক মাওলানা আব্দুর রাজ্জাক, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা আবদুস সালাম যুক্তিবাদী, মাওলানা মমিনুল ইসলাম ফারহাদ, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা গোলাম আজম, মাওলানা আব্দুল ওহাব, অধ্যক্ষ মাওলানা ইমদাদুল হক, মাওলানা নসরুল বারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের সঠিক শিক্ষা ও আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে উলামায়ে কেরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য দায়িত্বশীলদের নিয়মিত জ্ঞানচর্চা, আত্মগঠন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং পরিকল্পিত দাওয়াতি কার্যক্রম পরিচালনায় মনোযোগী হতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে উলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, পরিবর্তনশীল সময় ও সমাজের চাহিদা বিবেচনায় রেখে দায়িত্বশীলদের নিজেদের জ্ঞান, যোগ্যতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে ইসলামের কল্যাণকর বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
উত্তরকোণ
বগুড়ায় উলামা মাশায়েখ পরিষদের দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

