মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ২০ অক্টোবর মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। সোমবার (১৯ অক্টোবর) তিনি হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ, ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। এ সময় মাঠের প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। পরিদর্শনকালে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ পরিদর্শনের মাধ্যমে মাঠের প্রস্তুতি ও আয়োজনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
উত্তরকোণ
প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শনে ভূমিমন্ত্রী

