স্টাফ রিপোটার ঃ বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের ডেঙ্গু কর্নার ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে পরিচ্ছন্নতার নির্দেশ দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। সোমবার (১৯ অক্টোবর) বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল পরিদর্শনকালে এমপি মোঃ রেজাউল করিম বাদশা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও শৌচাগার ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং রোগীদেরও সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি সাধারণ রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মজিদুল ইসলাম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ রাশেদুল ইসলাম রনি এবং বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
উত্তরকোণ
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের ডেঙ্গু কর্নার ও ওয়ার্ড পরিদর্শন, পরিচ্ছন্নতার নির্দেশ

