শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে বসত বাড়ীর জায়গা দখল নিয়ে বিরোধ, ওয়ার্ড বিএনপি নেতা সহ ৩জন আহত, থানায় মামলা। জানা গেছে, উপজেলার বিহার ইউনিয়নের সচিয়ানী পূর্বপাড়া গ্রামের মৃত মোহসিন আলী প্রামানিকের ছেলে ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইনুল হক (৫৪) এর সঙ্গে পার্শবর্তী মৃত মকবুল হোসেনের ছেলে শাফিউল ইসলাম এর সঙ্গে বসত বাড়ীর ৫শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাধে। এসময় শাফিউল ইসলাম, আল-আমিনসহ ১০/১৫ জনের একটি দল হাতে লোহার রড ও লাঠিশোঠা নিয়ে প্রতিপক্ষকে এলোপাথারী ভাবে মারপিট করে। এসময় ওয়ার্ড বিএনপি সভাপতি আইনুল হক, তার স্ত্রী সানোয়ারা বেগম, অনার্স পড়ুয়া ছেলে শিহাব উদ্দিনকে মারপিট করে আহত করে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী আইনুল হক বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত উল্লেখিত ৫ শতক বসত বাড়ীর জায়গা আমাদের দখলে রয়েছে। যাহার দলিল পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি আমাদের নামেই রয়েছে। প্রতিপক্ষরা জোরপূর্বক বসত বাড়ী দখলে নিতে চায়। আমরা তাদের বাধা দিলে আমাদেরকে বেধরক মারপিট করে আহত করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, এঘটনায় মামলা নেওয়া হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে।
উত্তরকোণ
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধ বিএনপি নেতাসহ আহত ৩

