উত্তরকোণ

মোকামতলায় ডিবি ও ডি এনসির পৃর্থক অভিযানে ২৩০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ ব্যক্তি আটক

মোকামতলায় ডিবি ও ডি এনসির পৃর্থক অভিযানে ২৩০০পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ ব্যক্তি আটক

মোকামতলা( বগুড়া) প্রতিনিধি : (১৮-১০-২০২৬) রবিবার বগুড়ার মোকামতলা উপজেলার রংপুর মহাসড়কে ডিবি’ ও ডি এনসি’র পৃর্থক ভাবে বিশেষ অভিযানে২৩০০শত পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দল নেতা ও ইউপি সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. তাজুল ইসলাম ওরফে তাজু (৪৭), শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদকসনি মিয়া (৩৬) এবং বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া পশ্চিমপাড়ার মো. আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি করে তাজুর কাছ থেকে ৩০০ পিস, সনি মিয়ার কাছ থেকে ২০০ পিস এবং সুমনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দিকে গত রবিবার বগুড়ার মোকামতলা উপজেলা ভরিয়া পাকুরতলা এলাকাস্থ এসএস ফুড জোনের সামনে ঢাকা-বংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর ঢাকা থেকে পঞ্চগড়গামী যমুনা লাইন নামীয় যাত্রীবাহী কোচ যার রেজি। নং ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১ কোচের B-3 সিটে বসা (টিকিট বিহীন) যাত্রীর দেহ তল্লাশী করে ১৭শ’ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মাহাবুব হাসান (৩০) গ্রেফতার।
আলামত: আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পার্শ্বে পকেটে একটি খাঁকি খামের প্যাকেটে নীল রংয়ের জিপারযুক্ত পলি প্যাকেট ৮টি, প্রতি প্যাকেটে অবৈধ মাদকদ্রব্য সর্বমোট ইয়াবা ট্যাবলেট ১৭০০ (এক হাজার সাতশত) পিস ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন ১টি সিমসহ ও বাটন ফোন ১টি সিমসহ আলামত প্রাপ্ত।
গ্রেফতারকৃত আসামী হলো, মোঃ মাহাবুব হাসান (৩০), পিতা মৃত কালাম আলী, মাতা-মোছাঃ রহিমা আক্তার, সাং ভদ্রেশ্বরী, ডাকঘর-মুজাহিদাবাদ,  ওয়ার্ড নং-১, ইউপি-মুজাহিদাবাদ, থানা-রানীশংকৈল, জেলা-ঠাকুরগাঁও।
মোঃ হুমায়ুন কবির, উপ-পসার্কেল, রিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ জেলা কার্যালয়, বাদী হয়ে, বগুড়া শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে চলমান অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

শেয়ার: