উত্তরকোণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে ১ জন ভুয়া ডিবি গ্রেফতার

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে মমিনুল ইসলাম নামক এক জনকে গ্রেফতার করে রবিবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার ( ১৭ অক্টোবর) রাতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারনার অভিযোগে মমিনুলকে গ্রেফতার করা হয়েছে। আরও জানায়, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে আসছিলেন। ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করতেন তিনি। কখনো মাদক মামলার আসামি, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলার আসামি করার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে। ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাঁকে গ্রেফতার করা হয়।
তাঁর বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দ্বায়ের করেছে পুলিশ। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণা ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের প্রতারণা থেকে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেন।”

শেয়ার: