শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পোভার্টি ইরাডিকেশান প্রোগ্রাম(পিইপি) কর্তৃক হতদরিদ্র ৩৪ টি পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে । এ সময় ৩ টি পরিবারের মাঝে গরু,১০ টি পরিবারের মাঝে ছাগল, ১টি পরিবারের মাঝে সেলাই মেশিন, ৯টি পরিবারের মাঝে পেঁপে চারা, ১০ টি পরিবারের মাঝে সবজি বীজ, একটি পরিবারের মাঝে ক্ষুদ্র সহায়তাসহ মোট ২,২৮,৯৬৩/=(২ লক্ষ ২৮ হাজার ৯৬৩) টাকার সহায়তা সামগ্রী বিতরণ করা হয় । রোববার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় এস আই ডিপির দরিমুকন্দ কার্যালয়ে এই সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এস আই ডিপির বগুড়া জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোনায়েম,মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী,শাহবন্দেগী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মন্ডল,মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রশিদুল আলম আলো,এস আই ডিপির কর্মকর্তা সুলতান মাহমুদ,ইউনিয়ন মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ, সমাজকর্মী সুজন তাঁতী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও হতদরিদ্র মানুষের স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে এসআইডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিচর্যার মাধ্যমে গরু-ছাগল পালন করে উপকারভোগীরা নিজেদের পরিবারের আয় বাড়াতে সক্ষম হবেন এবং পর্যায়ক্রমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উত্তরকোণ
বগুড়ার শেরপুরে পিইপির উদ্দ্যোগে হতদরিদ্র পরিবারকে সহায়তা প্রদান

