উত্তরকোণ

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন

সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে আগামী ১৭ অক্টোবর শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৯ অক্টোবর শুক্রবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে টুর্ণামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ যৌথভাবে ট্রফি ও জার্সি উন্মোচন করেন। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোস্তফা মোঘলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য সবুর শাহ লোটাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার দপ্তর সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, কার্য নির্বাহী সদস্য প্রতীক ওমর ও মাহফুজ মণ্ডল, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য আব্দুল ওয়াহাব, তোফাজ্জল হোসেন, এসএম সিরাজ, , টিএম মামুন, আইনুর ইসলাম, রাজিকুল ইসলাম রাফু, মির্জ আহসান হাবিব দুলাল, সানাউল হক শুভ, মাহাদত হোসেন শাহীন, সমশের নূর খোকন, সুব্রত কুমার, গোলজার হোসেন মিটুসহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা।
অনুষ্ঠানে টুর্ণােমেন্টে অংশগ্রহনকারী পদ্মা একাদশ, যমুনা একাদশ, মেঘনা একাদশ ও করতোয়া একাদশ এর অধিনায়কদের হাতে নিজ নিজ দলের খেলোয়াড়দের আকর্ষনীয় জার্সি তুলে দেওয়া হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ১৭ অক্টোবর সকাল ৯টায় শহীদ চান্দু স্টেডিয়ামে রঙ বেরঙয়ের বেলুন উড়িয়ে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষনা করবেন। উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে বগুড়ার বিশিষ্ট ব্যক্তিগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও তিনি জানিয়েছেন।

শেয়ার: