স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বড় চান্দাই গ্রামের অসহায় বৃদ্ধ জাবেদ আলী সরকার কে একটি হুইল চেয়ার প্রদান করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। ২৫ নভেম্বর বুধবার সকালে শাজাহানপুর উপজেলার বড় চান্দাই গ্রামে গিয়ে অসহায় বৃদ্ধ জাবেদ আলী সরকার হুইল চেয়ার প্রদান করেন তিনি । এরপর সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু অত্র গ্রামের নারী ও পুরুষসহ সর্বসাধারণের সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, মিল্টন হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উত্তরকোণ
শাজাহানপুরে অসহায় বৃদ্ধ জাবেদ আলীকে হুইল চেয়ার প্রদান করেন সাবেক এমপি লালু

