গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল হাসানকে আটক করেছে পুলিশ। তিনি বর্তমানে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের এসআরবি-১৪ দফতর থেকে তাকে আটক করে। আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
উত্তরকোণ
গোপালগঞ্জ থানায় আগুনে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেফতার

