উত্তরকোণ

রংপুরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

রংপুরে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সাবেক নেতৃবৃন্দ ও সিনিয়র সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালস্থ সংগঠন কার্যালয়ে এই সভা হয়। ​সংগঠনের আহ্বায়ক মো. তাজুল ইসলাম হারুন চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবুর সঞ্চালনায় সভায় মো. শামীম মিয়া, মো. মুকুল মিয়া, মো. আলমগীর হোসেন, অনিল রায়, পারভেজ হোসেন পলাশসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ​সভাপতির বক্তব্যে মো. তাজুল ইসলাম হারুন চৌধুরী বলেন, “মটর শ্রমিক ইউনিয়ন মেহনতী শ্রমিকদের একটি সম্পূর্ণ স্বাধীন ও অরাজনৈতিক সংগঠন। যেকোনো সংকটে শ্রমিকদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই দল-মত নির্বিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা।” ​আলোচনা পর্ব শেষে সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘ডি ফরম’ বিতরণ করা হয়।

শেয়ার: