উত্তরকোণ

গাবতলীতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাবতলীতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ১০নভেম্বর মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাবেক সহ-সভাপতি সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ, কলেজ ছাত্রদলের সভাপতি মিলন, ছাত্রদল নেতা রাশেদ, জাহান কবির, অর্ণব, জাহিদুল ইসলাম, ইকবাল হাসান, সাকিব রহমান, আলিফ, রতন, নাইম, মিরাজ, মান্নান, মেহেদী প্রমূখ।

শেয়ার: