উত্তরকোণ

প্রান্তিক জনগোষ্ঠির আইনি সহায়তা সহজলভ্য করতে নওগাঁয় বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠির আইনি সহায়তা সহজলভ্য করতে নওগাঁয় বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির আইনি সহায়তা সহজলভ্য করতে নওগাঁয় বিচারকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্ ে। গত সোমবার বিকালে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ভিক্তিক আর্ন্তজাতিক দাতা সংস্থা হেকস/ইপার এর বাংলাদেশ কান্ট্রি অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন হেকস/ইপার এর পার্টনারশীপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার -জেন্ডার ডাইভারসিটি এন্ড অ্যাডভোকেসী সাইবুন নেসা।। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন অ্যাডভোকেসী প্লাট ফর্মের সভাপতি আজাদুল ইসলাম আজাদ।। হেকস/ ইপার এর টেকনিক্যাল অফিসার রাইটস এন্ড ইনটাইটেলমেন্ট পাপন কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: কায়সারুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাজু আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুকান্ত সাহা, যুগ্ম জেলা ও দায়রা জজ উৎপল ঘোষ , যুগ্ম জেলা ও দায়রা জজ সুরাইয়া বেগম, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তারেক আজিজ, সিভিল জজ মমিনুল হক, সিভিল জজ শিমুল সরকার, সিভিল জজ আতিকুর রহমান, সিভিল জজ ফারহানা সুলতানা, সিভিল জজ সুরাইয়া আফরিন, সিভিল জজ ইরিন আখতার , সিভিল জজ আব্দুল্লাহ আল হোছাইন জোবাইর, চীফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জান্নাত আরা তিথি ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এ মতবিনিময় সভায় অ্যাডভোকেসী প্লাট ফর্মের সদস্য, শিক্ষক, সাংবাদিক,আইনজীবি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, দলিত ও প্রন্তিক জনগোষ্ঠির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার: