উত্তরকোণ

মহাদেবপুরে ফুটবল বিতরণ

মহাদেবপুরে ফুটবল বিতরণ

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে তরুণ প্রজন্মকে খেলা ধুলার প্রতি আগ্রহী করতে নওগাঁ-৩ (মহাদেবপু-বদলগাছী) আসনের সাংসদ ফজলে হুদা বাবুলের সহযোগিতায় ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়েছে।  শুক্রবার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে একটি করে ফুটবল বিতরণ করা হয়। এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মোজাফ্ফর রহমান, সদস্য ইথার , উপজেলা কৃষক দলের সহসভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারন সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: মোজাফ্ফর রহমান বলেন উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পযার্য়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওর্য়াডে ফুটবল বিতরণ করা হবে।

শেয়ার: