উত্তরকোণ

রংপুর সদরে এডিপির তহবিল থেকে ১৯০টি সিলিং ফ্যান বিতরণ

রংপুর সদরে এডিপির তহবিল থেকে ১৯০টি সিলিং ফ্যান বিতরণ

​আসাদুজ্জামান টিটু,রংপুর: ​রংপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে পাঁচটি ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুলসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ১৯০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।​গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফ্যান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. লোকমান হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বেলাল বলেন, “জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। মানুষের কল্যাণ ও জনস্বার্থে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ মানুষ যেন যেকোনো প্রয়োজনে সহজে আমার কাছে পৌঁছাতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।” অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল গনি, সদর উপজেলা সেক্রেটারি আব্দুল কাদের, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

শেয়ার: