উত্তরকোণ

মহাদেবপুরে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার

মহাদেবপুরে টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে দুইদিনের টানা বর্ষণে রোপা আউশ, শাক সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির রোপা আউশ। পানি বন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। গত বুধবার দুপুর থেকে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত এ উপজেলা সহ আশ পাশের এলাকায় একটানা বৃষ্টিপাত হযেছে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব হোসেন ও আব্দুল মোমিন জানান, এই দুই দিনের টানা বর্ষণে এ উপজেলায় ৭ হাজার ৫শ ৭৫ হেক্টর জমির রোপা আউশ, ১৫০ হেক্টর জমির সবজি এবং ১০৪ হেক্টর জমির রোপা আমনের বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। শিবরামপুর গ্রামের কৃষক মো: জাইদুল ইসলাম জানান, তার ২৫ শতক জমির ধনিয়া পাতা পানির নিচে তলিয়ে গেছে। এতে তার প্রায় ৪০ হাজার টাকা লোকসান হযেছে। পানিবন্দী হওয়ায় অনেক পরিবারে নেমে এসেছে চরম দূর্ভোগ। ভেঙ্গে পড়েছে অনেক মাটির বাড়ী। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসাইন মুহাম্মদ এরশাদ ফসলের ক্ষতির কথা স্বীকার করে বলেন , আর বৃষ্টিপাত না হলে তলিয়ে যাওয়া জমির ফসলের ক্ষতি কিছুটা কমবে।

শেয়ার: