মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধি : সুজুকি ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস ক্যাম্পেইনের অংশ হিসাবে এবার নজিপুর মন্ডল মটরস থেকে সুজুকি জিকসার মনোটন মটর সাইকেল কিনে লটারীর মাধ্যমে ৪৩ ইঞ্চি এলইডি কালার টিভি জিতলেন বদলগাছী উপজেলার কোলা গ্রামের মো: শিহাব হোসেন। গত রবিবার নজিপুর সুজুকির শো রুমে আনুষ্ঠানিকভাবে এ শোরুমের মালিক সাইদুর রহমান মন্ডল (বাবু) মো: শিহাব হোসেনকে ৪৩ইঞ্চি এলইডি টিভি হস্তান্তর করেন। টিভি পাওয়ার পর মো: শিহাব হোসেন উচ্চ¦সিত কন্ঠে বলেন, বিশ^কাপ চলার সময় এরকম একটি পুরস্কার পাওয়া খুবই আনন্দের ব্যাপার। মন্ডল মটরসের মালিক সাইদুর রহমান মন্ডল (বাবু) জানান, পুরোদেশ যখন বিশ^কাপ ফুটবল উন্মাদনায় মেতেছে ঠিক সেই সময় সুজুকির ক্রেতাদের হাতে এলইডি টিভি তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সুজুকি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সুজুকি ওয়ার্ল্ড কাপ ম্যাডনেস ক্যাম্পেইন অফার এখনো চলমান রয়েছে ।
উত্তরকোণ
সুজুকির ওয়ার্ল্ড কাপ অফারে ৪৩ ইঞ্চি টিভি পেলেন বদলগাছীর শিহাব

