মহাদেবপুর(নওগাঁ) সংবাদদাতা: সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গবার আগ্রাদ্বিগুন ডিগ্রী কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। কারিতাসের আশা প্রকল্পের সহযোতিায় আগ্রাদ্বিগুন ইউনিয়ন আদিবাসী ফোরাম ও সামাজিক সংগঠন এ আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসমাইল হোসেন মোস্তাক । আদিবাসী ফোরামের সভাপতি বিশত তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা, মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ অধ্যক্ষ মুজাফ্ফর রহমান, ক্ষুদ্র নৃগোষ্ঠির নেতা কুরশিদ পাহান, নরেশ হাসদা সুধীর উরাও প্রমুখ। আলোচনা সভা শেষে আদিবাসীদের এঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর আগে একটি বনার্ঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আগ্রদ্বিগুন ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। আনুষ্ঠানিকভাবে এ দিবসটি পালন করা নিয়ে কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদা বলেন, বৃটিশ শাসন আমলে ইংরেজ ও তাদের এ দেশীয় দোসরদের অন্যায় অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে সাওঁতাল বীর সিধু কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছিল ইতিহাসে সেটিই সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। তরুন প্রজন্মকে পূর্বপুরুষদের এই বীরত্বগাঁথা জানানোর জন্যই আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন করা হচ্ছে।
উত্তরকোণ
আগ্রাদ্বিগুনে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

