ক্ষেতলাল ( জয়পুরহাট ) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলন ও বড়াইল ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি আব্দুল হান্নান সহ একাধিক বিএনপি নেতার বিরুদ্ধে খাল খনন প্রকল্পের আওতায় খাস খতিয়ানের জমিতে থাকা একাধিক সরকারি গাছ বিক্রির অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয়দের অভিযোগ, প্যানেল চেয়ারম্যান হওয়ার পর থেকে মিলন ও হান্নানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তারা এ বিষয়গুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অনুসন্ধান শেষে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানা গেছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উত্তরকোণ
ক্ষেতলালে প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ

