মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন বেসরকারী ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কশিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ডায়াগনষ্টিক সেন্টারগুলোর রেজিস্টার লাইসেস্নের মেয়াদ সহ বিভিন্ন কাগজপত্র দেখা হয় এবং রোগীদেও সাথে কথা বলে তাদের সেবার মান সম্পর্কে খোঁজ খবর নেয়া হয়। এ সময় কয়েকটি ডায়াগনষ্টিক সেন্টারের কাগজপত্র সন্তোষজনক না হওয়ায় এবং সেবারমান খারাপ হওয়ায় মেডিকেল প্যাকটিস ,বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসাবে মহাদেবপুর হাসপাতালের আর এম ও, পুলিশ এবং ফাযার সাভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সহকারী কশিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন জনগনের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
উত্তরকোণ
মহাদেবপুরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

