জয়পুরহাট প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতা থেকে এবার এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন পরিবার। জয়পুরহাটে এতিম শিশু ও দরিদ্র পরিবারের মানুষদের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে তারা। উন্নত চিকিৎসা ও বিনামূল্যে পরীক্ষা নীরিক্ষা পেয়ে দারুণ খুশি জয়পুরহাটবাসী। জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশ। তবে এটি কোনো সাধারণ উৎসব নয়, এটি মানবতার উৎসব। বুধবার দিনভর জয়পুরহাট সদর উপজেলার পাকার মাথা এলাকায় পরিচালিত আল-জামি’আতুল ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসায় এতিম শিশু, শিক্ষক আর অসহায় দরিদ্র মানুষদের স্বাস্থ্যসেবা দিতে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ওয়ালটন পরিবার। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসেন চিকিৎসা বঞ্চিত সাধারণ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং যাচাই করা হয়। উন্নত চিকিৎসার এমন সুযোগ হাতের নাগালে পেয়ে উচ্ছ্বসিত জয়পুরহাটের সাধারণ মানুষ। আর এমন মানবিক কার্যক্রমে চিকিৎসা প্রদান করতে পেরে সন্তোস প্রকাশ করেছেন জয়পুরহাটের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আতাউর রহমান। আয়োজকদের মধ্যে জয়পুরহাট ওয়াল্টন শো রুমের ব্যবস্থাপক মো: বাবর আলী জানান, ব্যবসার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ। “সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়ালটন পরিবারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। স্থানীয়রা মনে করছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, দেশের অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলোও যদি এভাবে মানবিক সহায়তায় এগিয়ে আসে, তবে চিকিৎসা বঞ্চিত এসব মানুষের মুখে সহজেই হাসি ফোটানো সম্ভব।
উত্তরকোণ
জয়পুরহাটে অসহায়দের চিকিৎসা সেবা দিল ওয়ালটন পরিবার

