নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় জেলা সিভিল সার্জনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় নওগাঁ সিভিল সার্জন ডা মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, নওগাঁ বিএমএ সভাপতি ডা. ইসকেন্দার আলী, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মো: আজম সহ অন্যরা। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান- জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক, সহকারি স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
উত্তরকোণ
নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময়

