উত্তরকোণ

তালোড়ায় ডা: জোবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তালোড়ায় ডা: জোবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা: জোবাইদা রহমানের ৫৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ার তালোড়ায় পৌর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮জুন বৃহস্পতিবার বাদ মাগরিব তালোড়া রিয়াজুল জান্নাত বাজার মসজিদে ডা: জোবাইদা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার, ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, যুবদল নেতা হাসিনুর হাসান দিপু, জাকির আকন্দ,আব্দুল্লাহ, মোমিন,আইয়ূব,তালোড়া সরকারি শাহএয়তেবারিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সজিব হাসান, ছাত্রদল নেতা রাসেল প্রমুখ।

শেয়ার: