উত্তরকোণ

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের যুবদলের কমিটিতে ঠাঁই নেই: জাহাঙ্গীর আলম

মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের যুবদলের কমিটিতে ঠাঁই নেই: জাহাঙ্গীর আলম

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যুবদলের কমিটিতে স্থান পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বগুড়া জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার শাজাহানপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, “যুবদল একটি আদর্শভিত্তিক সংগঠন। মাদকসেবী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের যুবদলে কোনো স্থান নেই। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, যুবদলের প্রতিটি ইউনিটকে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। সভায় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতামত তুলে ধরেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। শুক্রবার বিকেলে মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি বেলাল হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এছাড়াও মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সভাপতি এ্যাড. এনামুল হক পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, ​সম্পাদকমণ্ডলীর আল আমিন শানু, কামাল হোসেন, মাহমুদুল হাসান জিতু, শাকিল আহম্মেদ, আসাদুল ইসলাম আসাদ ​সদস্যদের মধ্যে কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা সভায় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র, যুগ্ম-আহ্বায়ক শাহ আলম, রাশেদুর রহমান, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাব্বত হোসেন, মশিউর রহমান সুমন এছাড়াও শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ ও ৯টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় এবং সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার: