প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার বাগবাড়ীতে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়েছে। ১৯ জুন শুক্রবার বাদ আসর বগুড়া গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে বাগবাড়ী কলেজ পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা জামে মসজিদ দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও নশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন তালুকদার রোকন।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালুর কনিষ্ঠ পুত্র দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক এবং বগুড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়র ও তার পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ। আরো উপস্থিত ছিলেন নশিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাঙ্গির আলম পটল, যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী গেদা, সাইফুল, উজ্জল, শাহিন,ইনছান, আশাদুল, জাফর, মোমিন, বাদশা, আশাদুল, মান্নান, আদর, খায়রুল, দুলাল, আনার, নশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিন্নাত আলী, ছাত্রনেতা তোহা সহ এবং মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিগন।

