উত্তরকোণ

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার বাদ আসর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার, আরাফাত রহমান কোকোসহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া মহানগর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য মুসল্লীরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাও. আব্দুল্লাহ।

শেয়ার: