মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর মহাদেবপুরে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে। গত ১৫ ও ১৬ জুন উপজেলা পরিষদ মিলনায়তনে এ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান, উপজেল একাডেমিক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম ও প্রভাষক আনোয়ার হোসেন। দুনীর্তি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৮ বিদ্যালয় অংশগ্রহন করে। এদের মধ্যে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় রানার আপ হয়েছে । শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থী মোসা: সাম্মি আক্তার শাপলা। গতকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন ও রানারাাপ বিদ্যালয়ের মাঝে পুরস্কার হিসাবে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কশিশনার(ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
উত্তরকোণ
মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

