মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ বেসরকারী উন্নয়ন ও মানবাধিকার সংস্থা কারিতাসের আশা প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিক্তিক সমাজ উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ও ১৬ জুন বিষ্ণুপুর বাজারে কারিতাসের প্রকল্প কার্যালয়ে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষন সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন ধলাহার ইউপি চেয়ারম্যান মো: তোজ্জাম্মেল হক ও কারিতাসের সিএমএলআরপি প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা মো: একরামুল হক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কারিতাসের আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা কস্তানটিনা টপ্য। প্রশিক্ষন কর্মশালায় কারিতাসের কর্ম এলাকার ক্ষুদ্র নৃÑগোষ্টির নারী পুরুষ অংশগ্রহন করেন।
উত্তরকোণ
সম্পদ ভিক্তিক সমাজ উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

