উত্তরকোণ

মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুওে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হযেছে।  সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ বির্তক প্রতিযোতিার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশারফ। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এ প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জিল্লুর রহমান, উপজেল একাডেমীক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম ও প্রভাষক আনোয়ার হোসেন। দুনীর্তি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় ৮ বিদ্যালয় অংশগ্রহন করে। এদের মধ্যে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠেছে। আজ মঙ্গলবার এই দুই বিদ্যালয়ের মাঝে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা অনুষ্টিত হবে এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরন করা হবে।

শেয়ার: