উত্তরকোণ

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে অনুদান প্রদান

মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠির মাঝে অনুদান প্রদান

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠির মানুষের মাঝে এক কালীন অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকালে মহাদেবপুর উপজেলা সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে এ অনুদান প্রদান করা হয। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অনুদান প্রদান করেন নওগাঁÑ৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের সাংসদ ফজলে হুদা বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশারফ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: রেজোয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: গোলাম রব্বানী, থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ। এর আগে ফজলে হুদা বাবুল এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে ক্ষুদ্র নৃ গোষ্টির আর্থসামাজিক জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা ও ছাগল পাওয়া সুবিধাভোগীদের মাঝে দানাদার পশুখাদ্য বিতরণ করেন।

শেয়ার: