উত্তরকোণ

নিয়ামতপুরে দুই মাদকসম্রাট সহ ৯০ কেজি গাঁজা উদ্ধার

নিয়ামতপুরে দুই মাদকসম্রাট সহ ৯০ কেজি গাঁজা উদ্ধার

নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি। নওগাঁ জেলার নিয়ামতপুরে দুজন মাদকসম্রাট সহ ৯০ কেজি গাঁজা উদ্ধার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। ৮ জুন দুপুর ১টারসময় থানা চত্বরে আয়োজিত নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং এ এসব তথ্য উপস্থাপন করেন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৬ নং পাড়ইল ইউনিয়নের তুলার বাউলনামক গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ও ওসি মাহবুবুর রহমান এর নেতৃত্বেসঙ্গীয় ফোর্স সহ এক অভিযান চালিয়ে মাদ ব্যবসায়ী হামিদুর রহমান পিতা ইজাজুল হক এর বাড়িতে মাটির দোতালায় কক্ষে তিনটি চটের বস্তায় ৩০ কেজি করে রাখা সর্বমোট ৯০ কেজি গাঁজা সহ হামিদুরের সহযোগী মোহাম্মদ রশিদ পিতা আজ আজিম উদ্দিন কে গ্রেপ্তার করে এবং যা উদ্ধার করে বড় গাজা উদ্ধার অভিযান সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রেস ব্রিফিংয়ে নওগাঁ পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম জানান এ গাজার আনুমানিক মূল্য ৩৬ থেকে ৪০ লাখ টাকা। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় মাদ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটককৃত আসামি দয় কে কোটে প্রেরণের প্রক্রিয়া চলছিল।

শেয়ার: