1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

নওগাঁয় রায়ের অপেক্ষায় থাকা গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির অভিযোগে ৪ জন গ্রেফতার

  • সম্পাদনার সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়। নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়। আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছে। এ ঘটনায় আর কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies