1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জয়পুরহাটে প্রেস ব্রিফিং

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০ বার প্রদশিত হয়েছে

​জয়পুরহাট প্রতিনিধি: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং বিভিন্ন যুগান্তকারী উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটে গণমাধ্যমকর্মীদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ​জেলা তথ্য অফিস, জয়পুরহাটের আয়োজনে এবং জেলা প্রশাসন, জয়পুরহাটের সহযোগিতায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে সরকারের মূল অগ্রাধিকারপ্রাপ্ত খাত ও ইশতেহারের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তায় কৃষক কার্ডের কার্যকারিতা। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি ঋণ মওকুফ ও সহজ শর্তে ঋণ প্রাপ্তির ইতিবাচক প্রভাব।গ্রামীণ অর্থনীতি সচল রাখতে খাল খনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি। নারীদের আত্মনির্ভরশীল ও যাতায়াত সহজতর করতে ‘নারীর জন্য গাড়ি’ প্রকল্পসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অগ্রগতি। ব্রিফিংয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত এই জনকল্যাণমুখী কর্মসূচিগুলো ইতিমধ্যে মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এই উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পুরোপুরি ভোগ করতে পারে, সে বিষয়ে গণমাধ্যমকে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। ​অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: আল মামুন মিয়া, জেলা তথ্য অফিসার ইব্রাহীম মোল্লা সুমন, জেলা পানি উন্নয়ন উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ে উপ পরিচালক সালেকুল ইসলাম, জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies