1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি ও আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন ১ জুন বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১ জুন উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত : তথ্যমন্ত্রী বগুড়ায় গঠিত হচ্ছে ওয়াসা, উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ ঃ এলজিআরডি প্রতিমন্ত্রী শাহে আলম দেশব্যাপি চলমান শিশু নির্যাতন ও ধর্ষন এর প্রতিবাদে মানববন্ধন

রাণীনগরে বিশেষ অভিযানে চুরি-মাদক মামলাসহ ৭জন গ্রেফতার ॥ মাদক উদ্ধার

  • সম্পাদনার সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দুইজন,৪৫পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দুইজন এবং আদালতের পরোয়ানার তিনজনসহ মোট ৭জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ।মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে| রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান.অপরাধীদের ধরতে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়| এসময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারী দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দীনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেফতার করা হয়| একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে মোট ৪৫পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ আটক করা হয়| এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানা অনুয়ায়ী গ্রেফতার করা হয়েছে| এর মধ্যে জহুরুল ও শফিকুলের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে| দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃত মোট ৭জনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা|

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies