উত্তরকোণ

পত্নীতলায় ঝড়ে বাড়ীঘর লন্ডভন্ড

পত্নীতলায় ঝড়ে বাড়ীঘর লন্ডভন্ড

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর পত্নীতলায় শনিবার রাতের কাল বৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। বিশেষ করে আদিবাসী পল্লীগুলোতে কাঁচা বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। মাথা গোঁজার একমাত্র ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এসব পরিবারের মানুষ।আদিবাসীদের উন্নয়নে কাজ করা সংগঠন কারিতাসের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডি বলেন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাসান বেগপুর আদিবাসী পল্লীতে। এখানকার প্রায় সববাড়ীই ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া পাকা বোরো ধান সহ ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে হাসান বেগপুর ক্যাথলিক ধর্মপল্লীর হল রুমের টিন উড়ে গেছে। ঝড়ে এ উপজেলার অন্যান্য স্থানেও বাড়ীঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা ক্ষয় ক্ষতির কথা স্বীকার করে বলেন ঝড়ে কি পরিমান ক্ষতি তা নিরুপনের কাজ চলছে।

শেয়ার: