নিয়ামতপুর প্রতিনিধি নওগাঁ : নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক রসুলপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠীর অনুকূলে বরাদ্দকৃত চাউল সুন্দর যথাযথভাবে বিতরনের জন্য উপজেলা প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে। ঈদুল আযহা আশার দশ দিন পূর্বে এচাউল প্রাপ্তির ফলে প্রান্তিক জনগোষ্ঠীর ঈদুল আযহা উৎসবে কিছুটা হলেও প্রাণ ফিরে পাবেও পরিবারে স্বচ্ছলতা আসবে। ১৬ মে শনিবার সকাল দশটায় ইউনিয়ন চত্বরে ডাউল বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উপজেলা আইসিটি কর্মকর্তা জনাব আব্দুল মতিন। এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব আবু তাহের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব মেহেদী হাসান। ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ অন্যান্য কর্মকর্তা বৃন্দ সাংবাদিক সহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন। চারটি ওয়ার্ডের ৬৩১০ জন উপকার ভোগের মাঝে ৬৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।
উত্তরকোণ
নিয়ামতপুরে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ

