মহাদেবপুর(নওগাঁ) সংবাদদাতা : মুগল স্থাপত্যের ঐতিহাসিক নিদশর্ন মহাদেবপুর জমিদার বাড়ী এখন শুধুই স্মৃতি। শৈল্পিক সৌন্দর্য নিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন জমিদার বাড়ীর ভবনটি এখন আর নেই। উন্নয়নের নামে ভেঙ্গে দিয়ে ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে এই জমিদার বাড়ী। মহাদেবপুর উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িয়ে থাকা এই জমিদার বাড়ীটি ছিল এই অঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান। এটি মহাদেবপুর রাজবাড়ী নামেই অধিক পরিচিত ছিল। এ জমিদার বাড়ীর ইতিহাস থেকে জানা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে (১৬০৫-১৬২৭) মহাদেবপুর জমিদার বাড়ীটি নিমার্ণ করা হয়। মহাদেবপুর জমিদারীর প্রতিষ্ঠাতা নয়ন চন্দ্র রায় চৌধূরী জমিদার বাড়ীটি নিমার্ণ করেছিলেন।তিনি পূর্ব ভারতের বর্ধমানে বসবাস করতেন। জনশ্রুতি আছে, মুঘলদের বাংলা বিজয়ে সহযোগিতা করার জন্য নয়ন চন্দ্র রায় চৌধূরী সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে পুরস্কার স্বরুপ মহদেবপুরের জমিদার ব্যবস্থা লাভ করেন।এই জমিদারী পরিচালনার জন্য সেই সময় জমিদার বাড়ীটি তৈরী করা হয়েছিল। সেই সময়েই সম্রাট জাহাঙ্গীরের সম্মানার্থে তাঁর নামানুসারে মহাদেবপুরের নামকরণ করা হয় জাহাঙ্গীর পুর।মহাদেবপুর জমিদারীর শেষ জমিদার ক্ষিতিশ চন্দ্র রায় চৌধুরী জমিদার বাড়ীর কিছু অংশ কলেজ প্রতিষ্ঠার জন্য দান করেন। তাঁর দান করা জমিতে জাহাঙ্গীর পুর কলেজ প্রতিষ্ঠিত হয। বর্তমানে এটি জাহাঙ্গীর পুর সরকারী কলেজ নামে পরিচিত। এই কলেজের নতুন ভবন নির্মানের জন্যই ২০২১ সালের দিকে রাজবাড়ীর মূল ভবনটি ভেঙ্গে ফেলা হয়। সে সময় জমিদার বাড়ীর মূল নকশা ঠিক রেখে কলেজের ভবন নিমার্নের জন্য সাংস্কৃতিক কর্মীরা দাবী জানালেও সংশ্লিষ্টরা এ দাবী আমলে না নিয়ে ঐতিহাসিক এ জমিদার বাড়ীটি ভেঙ্গে ফেলেন। জমিদার বাড়ীটি ভেঙ্গে ফেলার পর এ ঐতিহাসিক নির্দশনের শেষ চিহ্ন হিসেবে অবশিষ্ট ছিল জমিদার বাড়ীর প্রবেশ পথের একটি বিশাল গেট। বর্তমানে সেই গেটটিও ভেঙ্গে ফেলে মুছে দেয়া হয়েছে জমিদার বাড়ীর শেষ চিহ্ন।ঐতিহাসিক জমিদার বাড়ীর গেট ভেঙ্গে সেখানে নিমার্ন করা হচ্ছে কলেজের নতুন গেট। এ ব্যাপারে জাহাঙ্গীর পুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. লোকনুজ্জামানের বলেন যে খানে জমিদার বাড়ীই নেই সেখানে জমিদার বাড়ীর গেট রেখে লাভ কি? স্থানীয় সাংস্কৃতিক সংগঠন বরেন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, আমি এ ঐতিহাসিক নির্দশন রক্ষা করে কলেজের উন্নয়ন ও নতুন ভবন নির্মানের জন্য উপজেলা উন্নয়ন ও আইন শৃংখলা কমিটির সভায় কয়েকবার দাবী জানিয়েছিলাম কিন্তু সেসময়ের শাসকগোষ্টি ও প্রশাসনের নেতিবাচক মনোভাব ও রাজনীতিবিদদের ইতিহাস ঐতিহ্য রক্ষার ব্যাপারে উদাসীনতার কারনে এ ঐতিহাসিক জমিদার বাড়ীর ভবনটি রক্ষা করা সম্ভব হয়নি। এ ঐতিহ্য রক্ষায় র্ব্যাথতার কারনে মুগল স্থাপত্যের ঐতিহাসিক নিদশর্ন মহাদেবপুর জমিদার বাড়ী এখন শুধুই স্মৃতি।
উত্তরকোণ
মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন মহাদেবপুর জমিদার বাড়ী এখন শুধুই স্মৃতি !

