উত্তরকোণ

নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় আন্ত: উপজেলা বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলার ১১ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পত্নীতলা উপজেলা বালক-বালিকা দল এবং বদলগাছি উপজেলা বালক-বালিকা দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার ১১ টি বালক দল এবং ১১ টি বালিকা দল অংশগ্রহণ করবে।

শেয়ার: