মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে ওজনে কম দেয়ায় উপজেলা সদরে অবস্থিত মাসুদ ফিলিং ষ্টেশনে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মাসুদ ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। অভিযানে ওজনে কম দেয়ার অভিযোগ প্রমানীত হওয়ায় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: ফরিদুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
উত্তরকোণ
মহাদেবপুরে ওজনে কম দেয়ায় পেট্রোল পাম্পে ৫ হাজার টাকা জরিমানা

