মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে প্রচার প্রচারনার অভাবে জমেনি তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও মিটলাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ^ সাহিত্য কেন্দ্র তিনদিনব্যাপী এ মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে। আমন্ত্রণ না জানানোর কারনে স্থানীয় কবি লেখক ও পাঠকদের ব্যাপক অংশগ্রহন ছিলনা এ বইমেলায়। হাতে গোনা মুষ্টিমেয় কয়েকজন লোক নিয়ে গত শুক্রবার এ মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। উদ্বোধনের পরের দিন শনিবার সাংস্কৃতিক উৎসব পর্বে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয় । সেখানেও প্রতিযোগীর সংখ্যা ছিল মাত্র ৪/৫ জন। অন্যান্য আয়োজনে অনেক শিশু অংশগ্রহন করলেও প্রচার প্রচারনার অভাবে ও আয়োজকদের দায়সারা মনোভাবের কারনে শিশুরা অংশগ্রহন করতে পারেনি বলে অভিযোগ করেন অনেক অভিভাবক। গতকাল রবিবার বিকালে তিন দিনব্যাপী এ ভ্রাম্যমান বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মানজুরা মোশাররফ। সমাপনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের চেয়েও কম লোক উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উত্তরকোণ
মহাদেবপুরে প্রচার প্রচারনার অভাবে জমেনি তিন দিনব্যাপী ভ্রাম্যমান বইমেলা

