মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে খাল পুন:খনন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রাইগাঁ ইউনিয়নের নারায়নপুর ব্রীজ থেকে কুড়াইল গ্রামের শেষ মাথা পর্যন্ত খাল পুন:খনন কর্মসুচী উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন নওগাঁ-৩(মহাদেবপুর- বদলগাছী) আসনের এমপি ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, , সহকারী কশিশনার জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, রাইগাঁ ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ উপজেলা বিএনপির সহসভাপতি আমজাদ হোসেন, উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম রাইগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম , কৃষকদল নেতা সানোয়ার হোসেন মানিক প্রমুখ । ২৭ লাখ টাকা ব্যয়ে ২কিলো ৩০০ মিটার খাল পুন: খনন র্কমসূচী বাস্তবায়ন করছে দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
উত্তরকোণ
মহাদেবপুরে খাল খনন কর্মসূচী উদ্বোধন

