মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে এবার রেকর্ড সংখ্যক কৃষককে বিনামূল্যে কৃষি প্রনোদণার সার বীজ প্রদান করা হয়েছে। এ উপজেলায় এবার বিনামূল্যে সার বীজ পেয়েছেন ১২ হাজার ৭শ ৪০জন কৃষক। এর আগে এ উপজেলায় কখনোই এত পরিমান কৃষক বিনামূল্যে সার বীজ পাননি। স্থানীয় এমপি ফজলে হুদা বাবুলের সহযোগিতায় ও উপজেলা কৃষি বিভাগের প্রচেষ্টায় এত বেশি পরিমান কৃষক বিনামূল্যে প্রনোদণার সার বীজ পেয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। জানা গেছে, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনবাসর্ন সহায়তা খাতে খরিফ-১ মৌসুমে উফসী আউশ ও মুগডাল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ও মুগডাল বীজ এবং সার বিতরন করা হয়। এর মধ্যে আউশ চাষের জন্য ১২ হাজার ৭শ কৃষককে ও মুগডাল চাষের জন্য ৪০ জন কৃষককে বিনামূল্যে সার বীজ প্রদান করা হয়। এ প্রনোদণার আওতায় প্রতিজন উফসী আউশ চাষী ১ বিঘা জমির জন্য ৫কেজি আউশ বীজ, ১০কেজি, ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেযেছেন এবং প্রতিজন মুগচাষী ১বিঘা জমির জন্য ৫ কেজি মুগবীজ ৫কেজি ডিএপি সার , কেজি এমওপি সার পেয়েছেন। বিনামূল্যে এসব সার ও বীজ পেয়ে খুশি কৃষকরা। গত শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যের সার বীজ বিতরন কর্মসুচীর উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর –বদলগাছী) আসনের সাংসদ মো: ফজলে হুদা বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, বতর্মান সরকার কৃষক বান্ধব সরকার , কৃষকের উন্নয়নে কৃষক কার্ড সহ নানা পদক্ষেপ নিয়েছে। কেউ কৃষকের হক মারার চেষ্টা করলে তাকে কোন ছাড় দেয়া হবেনা । উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ হুসাইন মুহম্মদ এরশাদ বলেন নীতিমালার আলোকে স্বচ্ছতার ভিত্তিতে কৃষক বাছাই করে বিনামূল্যে প্রনোদনার সার বীজ প্রদান করা হয়েছে। প্রকৃত কৃষকরা সার বীজ পাওযায় এবার এ উপজেলায় উফসী আউশ ও মুগডাল চাষ বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
উত্তরকোণ
মহাদেবপুরে বিনামূল্যে সার বীজ পেলেন ১২ হাজার ৭শ কৃষক

