উত্তরকোণ

মহাদেবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

মহাদেবপুরে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মাহদেবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সার বীজ বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ। ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে উফষি আউশ বীজ মুগ ফসলের আবাদ ও উৎপাদান বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় এবার আউষ চাষের জন্য ১২ হাজার ৭শত কৃষককে এবং মুগ ডাল চাষের জন্য ৪০জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে।

শেয়ার: