উত্তরকোণ

মহাদেবপুরে বোরো খেতের মাঠ জুড়ে সবুজের সমারোহ

মহাদেবপুরে বোরো খেতের মাঠ জুড়ে সবুজের সমারোহ

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে এখন বোরো খেতের মাঠ জুড়ে সবুজের সমারোহ। দিগন্ত বিস্তৃত মাঠে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। স্বপ্নের সবুজ ধানের পাতায় বাতাসের দোল খাওয়া দেখে প্রাণ জুড়াচ্ছে কৃষকের। বোরো খেত পরিচর্চায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। কোথাও খেতের আগাছা পরিস্কার আবার কোথাও দ্বিতীয় দফার সার প্রয়োগ করছেন কৃষকরা। গতকাল শুক্রবার উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলায় চলতি মৌসুমে ২৮হাজার ৩শ৪৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল এবং লক্ষমাত্রা পুরোপুরি অর্জিত হয়েছে। শিবরামপুর গ্রামের কৃষক আব্দুল জব্বার জানান তিনি এবার ১০ বিঘা জমিতে বোরো চাষ করেছেন, ধানের গাছ ভালো হয়েছে। অন্যান্য বছর এ সময়টায় সার সংকট দেখা দিলেও এবার তেমন সংকট নেই পর্যাপ্ত সার রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি আফিসার হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, আবহাওয়া শেষ পর্যন্ত অনূকুলে থাকলে এবার বোরোর বাম্পার ফলন হবে।

শেয়ার: