উত্তরকোণ

ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় ক্যাবের মানববন্ধন

ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় ক্যাবের মানববন্ধন

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্য তেলের সংকট সৃষ্টি ও অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল বুধবার জেলার মুক্তির মোড়ে ক্যাবের নওগাঁ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। ক্যাবের নওগাঁ জেলা সভাপতি আজাদুল ইসলাম আজাদের সভাপতিত্বে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, নারী নেত্রী নাইস পারভীন, ছাত্রফন্ট নেতা মিজানুর রহমান প্রমুখ। ক্যাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ বলেন, সরকার ভোজ্য তেলের দাম বৃদ্ধি না করলেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করছেন। অসাধু ব্যবসায়ীরা ১৯৫ টাকার ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম স্থানভেদে ২১৫ টাকা থেকে ২২৫টাকা নিচ্ছেন। অসাধু ব্যবসায়ীদের এ কারসাজি থেকে ভোক্তাদের রক্ষার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান মানব বন্ধনের বক্তারা।

শেয়ার: