মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : বারি-৮জাতের মসুর ডালের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার হীরা ডাঙ্গা মাঠে কারিতাসের কল প্রকল্প এ মাঠ দিবসের আয়োজন করে। ফসল কর্তন উপলক্ষে আযোজিত মাঠ দিবসে বারি-৮ জাতের মসুর ডাল চাষি কালিন্ত মুর্মু বলেন, সেচের আভাবে আগে আমার এই জমি গুলো পতিত পড়ে থাকতো ,এবার কারিতাসের কল প্রকল্পের পরামর্শ ও সহযোগিতায় ২ বিঘা জমিতে খরা সহিঞ্চু জাতের বারি-৮ মসুর ডাল চাষ করেছি, সেচ ছাড়াই ফলন ভালো হয়েছে। কারিতাসের কল প্রকল্পের মাঠ কর্মকর্তা বিরোক এক্কার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বক্তব্য রাখেন উজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রশিদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম, স্থানীয় ইউপি মোজাম্মেল হক, হাবিুবুর রহমান প্রমুখ।