1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

মহাদেবপুরে নব নির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলকে সংবর্ধনা দিলো ধানের শীষের সমর্থক গোষ্ঠী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪ বার প্রদশিত হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলকে সংবর্ধনা দিয়েছে মহাদেবপুর উপজেলা ধানের শীষের সমর্থক গোষ্ঠী। গত বুধবার সন্ধ্যায় জাহাঙ্গীর পুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সংবর্ধনার জবাবে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, অপনারা নির্বাচনকালীন সময়ে যেভাবে পরিশ্রম করে আমাকে বিজয়ী করেছেন তার জন্য আমি আপনাদেও প্রতি চিরকৃতঙ্গ, আগামীতে ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য গত বছর ৩ নভেম্বর নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ফজলে হুদা বাবুলকে বিএনপির মনোনয়ন দেয়া হলে মহাদেবপুর উপজেলা বিএনপির একটি গ্রুপ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেটকে মনোনয়ন দেয়ার দাবীতে আন্দোলন শুরু করে। বিএনপির অপর একটি গ্রুপ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আকতার হামিদ সিদ্দিকী নান্নুর পুত্র উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে ফজলে হুদা বাবুলকে বয়কটের ঘোষণা দেন। এ সময় ্উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, বিএনপি নেতা আক্কাস আলী, তাঁতীদল নেতা সেকেন্দার আলী ও ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্রের নেতৃত্বে প্রায় ১০ হাজার নেতাকর্মী নিয়ে ধানের শীষের সমর্থক গোষ্ঠী গঠন করে ফজলে হুদা বাবুলের পক্ষে প্রচার প্রচারনা শুরু করা হয়।তবে চুড়ান্ত মনোনয়নের পর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সহ তার গ্রুপের নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করেন। তবে পারভেজ আরেফিন সিদ্দিকী ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে জামানত হারান। ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আহবায়ক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: সেকেন্দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ রবিউল আলম বুলেট, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, ছাত্রদল নেতা রিপন মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies