মহাদেবপুর(নওগাঁ) সংবাদদাতা: জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অধিকার সুরক্ষিত করার জন্য গঠিত সিএসও কমিটির ত্রৈমাসিক সভা আনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্প এ সভার আয়োজন করে। সিএসও সদস্য মোরশেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন,ফিল্ড ফ্যাসিলিটেটর মিলিতা মুরমু, মহাদেবপুর প্রেসক্লাব সভাপতি আজাদুল ইসলাম আজাদ, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের সভাপতি দীপংকর লাকড়া, মানবাধিকার সংস্থার সভাপতি আব্দুল মতিন প্রমুখ। সভায় ২৫ জন সিএসও সদস্য অংশগ্রহন করেন।
উত্তরকোণ
মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনের সিএসও কমিটির সভা অনুষ্ঠিত

